স্ট্রিম প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনের নিজস্ব জনবল নেই। নির্বাচন কমিশনের ওপর আমরা আস্থা-বিশ্বাস রাখতে চাই। তাদের আন্তরিকতা আছে।
গতকাল রোববার বিকেলে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দলের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রাশেদ খাঁন এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, পুলিশ- প্রশাসন ও সব সেক্টরে এখনো আওয়ামী লীগের দোসররা বহাল তবিয়তে। তাদের সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুতরাং, নির্বাচনের আগে প্রশাসনের সংস্কার গুরুত্বপূর্ণ।
রাশেদ খাঁন বলেন, জুলাই জাতীয় সনদ নিয়ে আজকে মোটামুটি দলগুলো ঐক্যমতে এসেছে। একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের পক্ষে গণভোটের বিষয়ে দলগুলো একমত হয়েছে। আমরা আশাবাদী, শিগগিরই আমরা পুরোপুরি ঐকমত্যে আসতে পারব। নতুন বাংলাদেশ গঠনে ঐকমত্যে আসার বিকল্প নেই।ড
রাশেদ খাঁন বলেন, গণঅধিকার পরিষদ ইতোমধ্যে ৫০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। শিগগিরই আরও ১০০ আসনে প্রার্থী ঘোষণা করবে। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে আমাদের সিদ্ধান্ত রয়েছে। গণঅধিকার পরিষদ দলের নেতা-কর্মীদের কাছ থেকে অনুদান সংগ্রহের মাধ্যমে পরিচালিত হয়। এখনো পর্যন্ত কারও সাথে আমাদের নির্বাচনী জোট হয়নি। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ।
রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, ‘কিন্তু সেদিকে সরকার এখনো মনোযোগ দেয়নি। আর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আমাদের শতাধিক নেতা-কর্মীর ওপর হামলা হয়েছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি। সরকার এই ঘটনার বিচার করতে না পারলে নির্বাচনী পরিবেশ কিভাবে তৈরি করবে?’
ইইউর দুই সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রস্তুতি, দলের আর্থিক ব্যবস্থাপনা, নির্বাচনী পরিবেশ, নির্বাচনী জোট, নির্বাচন কমিশনের ওপর আস্থা ও জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা করেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফারুক হাসান, শাকিল উজ্জামান, মাহফুজুর রহমান খান, শহিদুল ইসলাম ফাহিম, খালিদ হোসাইন, হাবিবুর রহমান রিজু, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ইউনুস গাজী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা, সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া প্রমুখ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৪ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৪ ঘণ্টা আগে