স্ট্রিম ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন দলটির চেয়ারপারসন ও জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়া। পরে সেখানে গাড়িতে বসেই স্বামীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন তিনি।
বুধবার (৯ অক্টোবর) রাত ১১টা ১৯ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে, রাত ১০টায় গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। রাত ১১টার দিকে জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁর গাড়িবহর দেখা যায়। সেখানে তিনি রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত অবস্থান করেন।
এদিকে, খালেদা জিয়ার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়াউর রহমানের কবর এলাকায় জড়ো হতে শুরু করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
২১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১ দিন আগে