স্ট্রিম প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, পুরোনো বন্দোবস্তের নির্বাচনের মাধ্যমে দেশকে আবার আগের পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে জনতা তা প্রতিহত করবে। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে এত রক্ত ও জীবনের বিনিময়ের পর কোনো অবস্থাতেই আর নতুন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না।
আজ সোমবার (২০ অক্টোবর) ঢাকায় ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোট এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাওলানা ইউনুস আহমাদ বলেন, ‘দেশের যা অবস্থা, তাতে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমরা বলব, সরকারের আচরণের মাধ্যমে, সদিচ্ছার মাধ্যমে এটি নিশ্চিত করতে হবে। এত রক্তের মাধ্যমে অর্জিত জুলাই সনদের আইনি ভিত্তি দিতে সমস্যা কোথায়? তাই নির্বাচনের আগেই গণভোট হতে হবে।’
যুগপৎ আন্দোলনের চতুর্থ ধাপের কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন, বিজয়নগর ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৬ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে