স্ট্রিম প্রতিবেদক

সর্বোচ্চ নীতিনির্ধারক নেতাদের বিশেষ বৈঠক ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্র নিশ্চিত করেছে, আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়া ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে দলটি। তাঁরা বলেছে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। দলটির সেক্রেটারি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে জনগণের অভিপ্রায় ও গণদাবি উপেক্ষা করেছেন।
বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর পরে আজ সন্ধ্যায় দলের শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক ডেকেছে জামায়াত। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে পরিষদের বাইরেও আইনজ্ঞদের উপস্থিতি থাকবে। সেখানে প্রধান উপদেষ্টার ভাষণের নানা দিক নিয়ে আলোচনা ছাড়াও ভবিষ্যতে জুলাই সনদ আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা তাও খতিয়ে দেখা হবে। এ জন্যে বৈঠকে দলের আইন বিশেষজ্ঞদের রাখা হবে।
গণভোটের ব্যালটে কোন কোন প্রশ্ন থাকবে প্রধান উপদেষ্টা তাও তাঁর ভাষণে উল্লেখ করেছেন। জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে এ নিয়েও নির্বাহী পরিষদের বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হবে। বৈঠকের আগে দলের শীর্ষ নেতাদের আলাদা করে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে মানা করা হয়েছে বলেও দলীয় সূত্রটি স্ট্রিমকে নিশ্চিত করেছে।

মোবাশ্বার হাসান বলেছেন, জাতীয় নির্বাচনের পরেও আপাতত এনসিপি ও জামায়াতের জোটবদ্ধতা বহাল থাকবে। কারণ, সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জামায়াতের মাধ্যমে এনসিপি চেষ্টা করবে দেশব্যাপী দলকে শক্তিশালী করার।
৩ ঘণ্টা আগে
জবাবদিহিতা এড়াতে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি, তবে জনচাপে তারা বাধ্য হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
তিনি বলেছেন, ‘সম্প্রতি এসব শক্তি নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেয়েছে, যা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা।’
৭ ঘণ্টা আগে