মামুনুল হক শাপলা চত্বরের শহীদদের স্বীকৃতি, জুলাই সনদের বাস্তবায়ন, বাহাত্তরের সংবিধান, ভারতীয় আধিপত্যবাদ ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলেছেন।
স্ট্রিম প্রতিবেদক

চব্বিশকে এড়িয়ে গিয়ে বাহাত্তরের সংবিধানে এদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ধোপাখোলা মাঠে বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি আয়োজিত দিনব্যাপী সিরাতুন্নবী মহাসম্মেলনে মামুনুল হক এই মন্তব্য করেছেন।
মামুনুল হক শাপলা চত্বরের শহীদদের স্বীকৃতি, জুলাই সনদের বাস্তবায়ন, বাহাত্তরের সংবিধান, ভারতীয় আধিপত্যবাদ ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলেছেন।
এ সময় নির্বাচন প্রসঙ্গে মামুনুল হক বলেন, ‘নির্বাচনফির্বাচন অনেক পরের কাহিনি, কিসের নির্বাচন? ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদদের রক্তকে প্রথম স্বীকার করতে হবে বাংলার মাটিকে। চব্বিশের সহস্রাধিক জুলাই যোদ্ধারা যে জন্য রক্ত দিয়েছিলেন সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে। বাহাত্তরের সংবিধান বাংলার মাটিতে চলবে না, চলতে দেওয়া হবে না।’
মাওলানা মামুনুল হকের বয়ানের সময় মঞ্চে পাশের চেয়ারে বসে ছিলেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম বুনিয়াদ হবে একাত্তরের চেতনা। তবে একাত্তরের পরে নতুন গজিয়ে ওঠা আরেক চেতনার নাম বাহাত্তরের চেতনা। এই বাহাত্তরের চেতনার অর্থ হলো, সাত কোটি বাঙালি মানুষের লড়াই এবং মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে, শত সহস্র শহীদের বুকের রক্ত দিয়ে অর্জিত ৯ মাসের মহান মুক্তির সংগ্রামকে ভারতীয় কাকাবাবুদের চরণতলে বলি দেওয়া।’
মামুনুল হক বলেন, সেই বাহাত্তরের চেতনাকেই প্রতিনিধিত্ব করে বাহাত্তরের সংবিধান। এই সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে। এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরণতলে বলি দেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে হত্যা করার ষড়যন্ত্রকে প্রতিহত করবে। বাহাত্তরের ভারতীয় আধিপত্যবাদের চেতনা বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না।
বাহাত্তর আর চব্বিশের সংঘাতে আপস করার সুযোগ নাই জানিয়ে মামুনুল হক বলেন, ‘চব্বিশের রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার বাহাত্তরের বাকশালী ব্যবস্থার দিকে ফেরত যেতে চান, আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন তাহলে আপনাদের আরেকবার ওজু করা দরকার। আমরা জীবন দেবো, রক্ত দেবো, রক্তের সাগর বইবে কিন্তু চব্বিশের বিপ্লব ব্যর্থ হতে দেবো না ইনশাআল্লাহ। বাংলাদেশে আর সেইসকল স্বৈরাচারীদের ভাস্কর্য নামক মূর্তি স্থাপন হতে দেওয়া হবে না।’
এসময় মামুনুল হক হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘সেই সঙ্গে এটাও বলে দিই, জুলাই যোদ্ধাদের নামে অথবা আমাদের মহান শহীদদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য স্থাপন করবার বিপজ্জনক খেলা কেউ খেলবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, যদি আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা শহীদ আবু সাঈদ অথবা মুগ্ধদের যদি কেউ ভাস্কর্য নির্মাণ করতে চান, সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণই হবে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্যের সঙ্গে যে আচরণ করেছিলাম, অথবা কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোনো ভাস্কর্য রাষ্ট্রীয় স্থাপনায় বসাতে চান, সেই ভাস্কর্য জীবন দিয়ে প্রতিহত করব, ভেঙ্গে গুঁড়িয়ে দেব। আদর্শের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করবার সুযোগ নাই।
মামুনুল হক বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক মানুষ তাঁর সাহিত্য পড়বেন, কবি মানুষ তাঁর কাব্যের অনুসরণ করবেন। কিন্তু উনার বস্তাপচা সাম্প্রদায়িক মুসলিমবিদ্ধেষী সেই কাকাবাবুদের খবরদারি এবং আধিপত্যের চেতনাকে যদি বাংলার মাটিতে আমদানি করার, আবার নতুন করে পুনরুজ্জীবিত করার পায়তারা করা হয়, এক সঙ্গে বুকের রক্ত দিয়ে প্রতিহত করতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৪ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৪ ঘণ্টা আগে