স্ট্রিম প্রতিবেদক

আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাক্ষাত চায় জামায়াতসহ সমমনা আট দল। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবির ব্যাপারে সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো।
আজ মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করেছে জামায়াতসহ সমমনা এই আট দল। পল্টন মোড়ের ওই সমাবেশের পরে সন্ধ্যায় আট দলের শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হন। ইসলামী আন্দোলনের কার্যালয়ের অনুষ্ঠিত ওই বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাওয়ার সিদ্ধান্ত নেয় দলগুলো।
সমাবেশে নির্বাচনের আগে গণভোট না দিলে আসন্ন জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে ঘোষণা করা হয়। দাবি মানা না হলে প্রয়োজনে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না এলে আগামীকালই ৮ দলের শীর্ষ নেতারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশ শেষে আজ মঙ্গলবার সন্ধ্যার বৈঠকে আট দলের নেতারা তাদের দাবির ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না আসায় উদ্বেগ প্রকাশ করেছেন।
সমাবেশ-পরবর্তী বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অধ্যক্ষ মাওলানা সারওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানসহ দলগুলোর অন্যান্য শীর্ষ নেতারা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৬ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে