স্ট্রিম ডেস্ক

ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী ক্যাম্পে হামলা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পরিবাগ মসজিদসংলগ্ন ২১ নম্বর ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের অনুসারী। তাঁরা হামলা চালানোর সময় হুমকি দিয়ে বলেন, ‘তোদের নেতা কেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলে? তোদের ক্যাম্প উড়িয়ে দেব, কখনো অফিস করতে পারবি না।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১টার দিকে কিছু সন্ত্রাসী হঠাৎ ক্যাম্পে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এ সময় জামায়াতে ইসলামী ও জোটের কর্মীরা প্রতিরোধ গড়লে ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলায় চারজন আহত হন। তাঁদের মধ্যে সুমন নামের এক কর্মীকে গুরুতর আহত অবস্থায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এর আগে গতকাল রাত সাড়ে ১১টার দিকে ওই ক্যাম্পের সামনে ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের কর্মীরা এসে স্লোগান দেন এবং হুমকি-ধমকি প্রদর্শন করেন।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে