স্ট্রিম প্রতিবেদক

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের রায় নেওয়ার জন্য সংসদ নির্বাচনের দিনে আলাদা ব্যালটের কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউহদ্দিন আহমদ।
আজ রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি একথা বলেন।
সালাহউদ্দিন বলেন, ‘জুলাই সনদের ব্যাপারে আমরা যেভাবে ঐকমত্য হয়েছি, সেটা বাস্তবায়ন করতে পরবর্তী সংসদের সমস্ত সংসদ সদস্য বাধ্য থাকবে, যদি জনগণ তার পক্ষে রায় দেয়। সেই জন্য সংসদ নির্বাচনের দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায় নেওয়ার জন্য বলেছি। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো এমেন্ডমেন্ট আগে আনতে হবে না।’
সালাউদ্দিন আহমেদ আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের জন্য রেফারেন্ডাম করতে তো মানা নাই। সেই জন্য আমরা বলেছি, একটা অধ্যাদেশ জারি করা যেতে পারে, যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অধ্যাদেশের নাম হতে পারে, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ।’
আলাদা ব্যালটের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের দিনে একইসঙ্গে আলাদা ব্যালেট বিষয়টি অধ্যাদেশে থাকবে। আর জুলাই সনদ জনগণের সামনে উন্মুক্ত থাকবে। ওয়েবসাইটে যাবে। সমস্ত রাজনৈতিক দলের নির্বাচনি ইশতেহারে থাকবে। যেটা স্বাক্ষরিত হবে, সরকার এটা প্রকাশিত প্রকাশ করবে। নির্বাচন কমিশনও সেটা প্রকাশ করতে পারে। তখন জনগণ বুঝবে, এই জুলাই জাতীয় সনদ তারা গ্রহণ করবে কী, করবে না। তখন এই রায়টা রেফারেন্ডমের মাধ্যমে যখন আসবে, সেই জনরায়টা তো সার্বভৌম ক্ষমতার একটা রায়। সুতরাং সেটা সবাই মানতে বাধ্য হবে।’
এর মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন জন্য আইনি ভিত্তি প্রতিষ্ঠা করা যাবে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমাদের মনে হয়েছে, এর মধ্য দিয়ে আমরা এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন জন্য আইনি ভিত্তি প্রতিষ্ঠা করতে পারব এবং এই জনরায়টা হবে চূড়ান্ত।’

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
৮ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
২০ ঘণ্টা আগে