স্ট্রিম প্রতিবেদক

রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই তাঁকে হেনস্তা করা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন আব্দুল কাদের। আজ বৃহস্পতিবার বেলা তিনটা নাগাদ এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে সহসভাপতি পদে লড়ছেন আব্দুল কাদের। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক।
কাদের জানান, ডাকসুতে জেতা লাগবে না, তিনি বরং বেঁচে থাকতে চান।
নিজের অভিজ্ঞতা জানিয়ে কাদের লেখেন, ‘সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হইছে, প্রতিনিয়ত সেটা আরও বাড়তেছে। তারপর থেকেই আমি ঘুমাতে পারি না। মাঝরাতে জেগে যাই, শরীর কাঁপতে থাকে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকুই বা ধৈর্য ক্ষমতা থাকে? আমি আর কতদিন নিতে পারব, জানি না।’
বাড়িতে তাঁর মাকেও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেন কাদের।
সামনে এই হেনস্তা আরও বাড়তে পারে আশঙ্কা করে কাদের লেখেন, ‘কেবল তো শুরু। আরও ৫ দিন বাকি। তত দিনে কী যে ঘটবে, সেটা ভাবতে গেলে আরও বেশি ট্রমাটাইজড হয়ে যাই।’
উল্লেখ্য, চলতি বছরের পাঁচ আগস্ট এক ফেসবুক পোস্টে কাদের অভিযোগ করেন, ইসলামী ছাত্রশিবির রাজাকারদের স্বাভাবিকীকরণের চেষ্টা চালাচ্ছে। তিনি লেখেন, ‘'২৪ দিয়ে '৭১ কে মুছে দেয়ার হীন প্রচেষ্টা চালাচ্ছে ছাত্রশিবির। তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নিজামী-মুজাহিদ-কাদের মোল্লার ছবি টাঙাইসে। একাত্তরের অপরাধকে নরমালাইজ করার প্রচেষ্টা রুখে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এগুলো দেখে চুপ কেন?’

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
১০ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
২ ঘণ্টা আগে