স্ট্রিম প্রতিবেদক

দেশে নারীদের বিরুদ্ধে সাইবার হয়রানি, চরিত্রহনন এবং অনলাইন সহিংসতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ‘উইমেনস সাইবার প্রোটেকশন কাউন্সিল’ (ডব্লিউসিপিসি)। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এই প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘটে।
নতুন এই সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অনলাইন জগতে নারীদের নিরাপত্তার অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা জানান, চরিত্রহনন ও সাইবার বুলিংয়ের শিকার নারীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নারীবিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা বলেন, ‘ডব্লিউসিপিসি একটি প্ল্যাটফর্ম। আজ থেকে এর কাজ শুরু হয়েছে। যে কেউ চাইলে এখান থেকে সহায়তা নিতে পারবেন। এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, সারা দেশেই আমরা এই প্ল্যাটফর্মের কাজ ছড়িয়ে দিতে চাই।’
লিখিত বক্তব্যে জানানো হয়, বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নারীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাইবার অপরাধের বিরুদ্ধে ১ হাজার ৭০০-র বেশি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
সংবাদ সম্মেলন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিদ্বেষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, নারীদের ব্যক্তিগত ছবি বিকৃত করে মিম তৈরি করা হচ্ছে। এমনকি তাঁদের হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য সচিব অদিতি ইসলাম বলেন, ‘ইন্টারনেটের মব কালচার এখন রাস্তাঘাট ও ক্লাসরুম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক মতের অমিল হলেই কতিপয় শিক্ষার্থী ও গোষ্ঠী নারীদের চরিত্রহনন করছে। বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী সেল বা মনিটরিং সেল কার্যকর নেই। প্রক্টর অনেক ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।’
ডাকসুর কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা বলেন, ‘গালি দিয়ে বা চরিত্রহনন করে আমাদের দমিয়ে রাখা যাবে না। বিভিন্ন রাজনৈতিক দলের ইশতেহারে নারীদের সুরক্ষা ও রাজনীতির সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। নিজ দলের বাইরের নারীদের সম্মান দিতে না জানলে সেই রাজনীতি নারীবান্ধব হতে পারে না।’
ডব্লিউসিপিসির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, সাইবার হয়রানির শিকার নারীদের আইনি সহায়তা, পরামর্শ ও দিকনির্দেশনা দেবে এই কাউন্সিল। একই সাথে আগামী বৃহস্পতিবার সাইবার অপরাধীদের অপতৎপরতার বিস্তারিত প্রমাণ জনসমক্ষে তুলে ধরার ঘোষণা দেন তাঁরা।

.png)

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' শীর্ষক এই সেশন শুরু হয়।
৩ মিনিট আগে
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে সকালেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
৮ মিনিট আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
১ ঘণ্টা আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
২ ঘণ্টা আগে