স্ট্রিম সংবাদদাতা

দিনাজপুরের বিরামপুর সীমান্তে এক ব্যক্তিকে আটকের পর মারধরের অভিযোগকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর আজ শুক্রবার সকালে সংশ্লিষ্ট সীমান্তচৌকির (বিওপি) আট বিজিবি সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন দাউদপুর বিওপি'র সদস্যদের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আট সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট-২০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ জানান, ঘটনাস্থল পরিদর্শন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর গ্রামের মসজিদের মুয়াজ্জিন আতিয়ার রহমান (২২) তাঁর প্রতিবেশী আমিনুল ইসলামকে (১৮) নিয়ে গ্রাম-সংলগ্ন বিল থেকে নিজের খামারের হাঁস আনতে যান। এ সময় ভারত-বাংলাদেশ সীমান্তের ২৯০/২৭ নম্বর পিলারের কাছ থেকে তাঁদের আটক করে বিজিবি। তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তুলে জিজ্ঞাসাবাদ করা হয়। হাঁস আনতে যাওয়ার কথা জানালেও বিজিবি সদস্যরা আতিয়ারকে টহলপোস্টে নিয়ে যায়।
সেখানে আতিয়ারকে মারধর করা হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়লে তাঁর মা রাবেয়া বেগম প্রতিবাদ করতে যান। এ সময় তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে বিজিবির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ায়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। ক্ষুব্ধ গ্রামবাসী টহলপোস্ট ভাঙচুর করে এবং আতিয়ার, তাঁর মা ও আমিনুলকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসে।
এ বিষয়ে জয়পুরহাট-২০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ বলেন, ‘বিজিবি সদস্য ও গ্রামবাসীর মধ্যে একটি ভুল-বোঝাবুঝির ঘটনা ঘটেছিল। বিষয়টি সমাধানের জন্য বিজিবির পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
কাজী আসিফ আহমদ আরও নিশ্চিত করেন, ‘এই ঘটনায় দাউদপুর বিওপি থেকে আটজন বিজিবি সদস্যকে শুক্রবার সকালে প্রত্যাহার করে ব্যাটালিয়ন সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।’

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে