টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
স্ট্রিম সংবাদদাতাটুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। তবে নিখোঁজ রয়েছেন বাসচালকের সহকারী (হেলপার)।
বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার খালেক বাজার এলাকার আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপ-সহকারী পরিচালক জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি টায়ার বিস্ফোরণ (বাস্ট) হয়। তখন অতিরিক্ত গতি থাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন আহত হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে পাঠায়।
শিপলু আহমেদ জানান, দুর্ঘটনায় দুপুর ৩টা পর্যন্ত কেউ মারা যায়নি। তবে বাসচালকের সহকারী (হেলপার) নিখোঁজ রয়েছেন। খাল থেকে বাসটি উদ্ধারের পর জানা যাবে, কেউ মারা গেছে কিনা। উদ্ধারকাজ চলছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
.png)






