অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। আজ মঙ্গলবার, স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসসের।
স্ট্রিম ডেস্ক

অধ্যাপক ইউনূস এ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসেও সাক্ষাৎ করবেন তিনি। এ সময় রাজার থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণের কথা রয়েছে তাঁর। লন্ডনের নীতিনির্ধারক সংস্থা চ্যাথাম হাউস আয়োজিত একটি সংলাপেও তিনি যোগ দেবেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, এ সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি, বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনা নিয়েও আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।
আগামী ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে অধ্যাপক ইউনূসের।

অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না। দেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং প্রত্যেকের যাতে সুযোগ থাকে অংশ নেওয়ার নিশ্চিত করতে হবে।
২৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
১ ঘণ্টা আগে
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একযোগে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
১ ঘণ্টা আগে
নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
১ ঘণ্টা আগে