গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় গত পাঁচ দিন কয়েক দফায় জারি করা কারফিউ ও ১৪৪ ধারা রবিবার রাত ৮টার পর থেকে তুলে নেওয়া হয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।
স্ট্রিম সংবাদদাতা

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় পাঁচ দিন কারফিউ ও ১৪৪ ধারা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি শহরে খুলতে শুরু করেছে অন্য দোকানপাটও।
কয়েক দফা জারি করা ১৪৪ ধারা ও কারফিউ রবিবার (২০ জুলাই) রাত ৮টার পর থেকে তুলে নেওয়া হয়েছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিস্থিতির। তবে শহর ও গ্রামের মানুষের মধ্যে রয়ে গেছে গ্রেপ্তারের আতঙ্ক।
এদিকে গোপালগঞ্জের ঘটনায় সোমবার (২১ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বুধবার (১৬ জুলাই) হতাহতের ঘটনা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে ঘটেছে বলে দাবি করেছে তারা।

সোমবার শহর ঘুরে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্যের উপস্থিতি দেখা গেছে। ছোট হোটেল, ফার্মেসিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান খুলেছে। তবে অনেকে ব্যবসায়প্রতিষ্ঠান বন্ধও রেখেছেন। রাস্তায় পেশাজীবীদের পাশাপাশি বাড়ছে সাধারণ মানুষের চলাচল। সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে খোলা হয়েছে, তবে সবখানে উপস্থিতি কম ছিল। মহাসড়ক ও শহরের সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক দেখা গেছে।
এর আগে বুধবার এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে দিন সংঘর্ষের ঘটনা ঘটে। এই দিন গুলিতে চারজন ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আরও একজনের মৃত্যু হয়। আহত হন পুলিশ, সাংবাদিকসহ শতাধিক মানুষ। ওই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে ৮টি। এতে আসামির সংখ্যা ৮ হাজার ৪০৮ জন। তবে গ্রেপ্তার করা হয়েছে ৩২১ জনকে।
সহিংসতার ঘটনায় এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতা-কর্মী তাদের কর্মসূচিতে হামলা চালায়। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে।
এদিকে সোমবার সকালে গোপালগঞ্জে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত সমাবেশ পণ্ড করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন শহরে প্রবেশের সব সড়ক অবরোধ করে। দায়িত্বরত সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মারপিট, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ভীতির সৃষ্টি করে। হামলা চালিয়ে ভাঙচুর করে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিএনপি নেতাদের বেশ কয়েকটি তোরণ। সমাবেশ শেষে এনসিপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অনেক লোক হতাহত হয়।
রফিকুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কয়েকটা মামলা করেছে। এসব মামলায় কোনো নিরীহ, শান্তিপ্রিয় নাগরিককে হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট বাহিনীকে অনুরোধ জানান।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে