স্ট্রিম ডেস্ক

শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন বিধিমালা প্রণয়ন করা হচ্ছে এবং আইন প্রয়োগের মাধ্যমেই হর্নমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হাইকোর্ট মাজার চত্বরে ‘ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি’র অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। পরিবেশ অধিদপ্তর, ডিএমপি, বিআরটিএ এবং ডিএনসিসির সমন্বিত অভিযানের অংশ হিসেবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করা হচ্ছে যাতে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা যায়। হর্নের ব্যবহার রোধে বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে আইন অনুযায়ী শাস্তি প্রয়োগ শুরু করেছে, যা বাংলাদেশে প্রথমবারের মতো ঘটছে।’ তিনি জানান, নতুন বিধিমালায় পুলিশকে সরাসরি জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং সব উৎস থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে হর্নের দূষণ নিয়ন্ত্রণ দিয়েই এই কার্যক্রম শুরু হচ্ছে।
এ সময় উপদেষ্টা পুলিশ কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে আগামী ছয় মাসের জন্য ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষিত স্থানগুলোতে কীভাবে কাজ করা হবে, তার বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।
সমাবেশে আর বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সারোয়ার। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক ফরিদ আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে