স্ট্রিম প্রতিবেদক

দেশের বিভিন্ন এলাকায় আজ শনিবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট ও ময়মনসিংহের দিকে বৃষ্টি হতে পারে।
লঘুচাপ দুর্বল হয়ে পড়ায় এবং মৌসুমি বায়ু সারা দেশের ওপর বিস্তার লাভ করায় ভারী বৃষ্টির সম্ভাবনা কমে এসেছে। এ সময় তাপমাত্রাও কিছুটা বাড়বে। আগামী ৫ দিনের পূর্বাভাস সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস আজ থেকে আগামী ৪ জুন পর্যন্ত পাঁচ দিনের পূর্বাভাস দিয়েছে। তাতে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী দুই দিন ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ আজ সকাল ৬টা পর্যন্ত খুলনার কয়রায় সর্বোচ্চ ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বান্দরবানে সর্বনিম্ন ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এ ছাড়া বান্দরবানে সর্বোচ্চ ১৪১ মিলিমিটার বৃষ্টি হয়।
গত দুই দিনে ভারী বৃষ্টি ও উচ্চ জোয়ারের কারণে লক্ষ্মীপুর ও কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়ায় ৭৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুই লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
খুলনার কয়রায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ৩০০ মিটার ধসে পড়েছে। ঝোড়ো হাওয়ার কারণে পটুয়াখালী ও কক্সবাজার জেলায় দুই সহস্রাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। সারা দেশের মতো ঢাকায়ও গভীর নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি হয়। এতে নিউমার্কেট, কাজীপাড়া, মিরপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তি পোহান হাজারো মানুষ।

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
২ ঘণ্টা আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
২ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
২ ঘণ্টা আগে