স্ট্রিম সংবাদদাতা

ফেনীর পরশুরামে মোস্তাফিজুর রহমান রুবেল (২২) নামে এক যুবক পথ হারিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১ জুলাই) বিকেলে বিলোনিয়া স্থলবন্দরসংলগ্ন চেকপোস্টে বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
রুবেল পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল বেশ কিছুদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে আসার পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন, বুদ্ধি প্রতিবন্ধী হয়ে পড়েন।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রুবেল সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান। একপর্যায়ে অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ভারতের ঈশানচন্দ্রনগর এলাকার স্থানীয় লোকজন তাঁতে আটক করে ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের মন্ডুবস্তি ক্যাম্পের টহলরত সদস্যদের কাছে হস্তান্তর করেন।
এদিকে রুবেলের খোঁজ না পেয়ে তাঁর নানা জয়নাল আবেদীন মজুমদার পরশুরাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি জানার পর বিজিবি বিএসএফের সঙ্গে অধিনায়ক পর্যায়ে যোগাযোগ করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়ে বিএসএফ সম্মতি দেয়।
বিজিবি জানায়, বুধবার বিকেল পৌনে ৬টায় ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) মজুমদারহাট বিওপির কোম্পানি কমান্ডার এবং প্রতিপক্ষ ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের বিলোনিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ রুবেলকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রুবেলকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তাঁর পরিবার বিজিবি, পরশুরাম মডেল থানা পুলিশ ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে ফলপ্রসূ আলোচনার পর বিলোনিয়া সীমান্তে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে।

.png)

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা ও ভারী অস্ত্রের গোলাগুলিতে টেকনাফ সীমান্ত এলাকা আবারও প্রকম্পিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকট সব বিস্ফোরণের শব্দ ভেসে আসায় সীমান্তবর্তী হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভুয়া প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে এক শিক্ষার্থী ও তাঁর সহযোগী আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের অর্থদণ্ড দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সাবেক সমন্বয়ক আবু তৌহিদ মো. সিয়ামকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগে
বরিশালে শিশু ধর্ষণের মামলায় আলমগীর সিকদার (৫২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়ে ধর্ষণে জন্ম নেওয়া শিশু ও তার মায়ের ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে