জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৬৩

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৭: ২০
ডেঙ্গু। প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৩ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৪৫ হাজার ৯৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত মোট ৪৮ হাজার ৪৯১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ২০২ জন।

২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মারা গেছেন মোট ৫৭৫ জন।

Ad 300x250

সম্পর্কিত