স্ট্রিম প্রতিবেদক

বিশিষ্ট সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের হার্টে অস্ত্রোপচার করে দুটি রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন।
আজ শনিবার (৪ অক্টোবর) প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এই তথ্য জানান। এর আগে, গতকাল শুক্রবার সৈয়দ মনজুরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হন। পরে তাঁকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হার্টে রিং পরানো হয়।
চিকিৎসকদের বরাতে মাজহারুল ইসলাম বলেন, ‘শুক্রবার ৭৩ বছর বয়সী মনজুরুল ইসলামের “গুরুতর হার্ট অ্যাটাক“ হয়। পরে চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচার করে মনজুরুল ইসলামের হার্টে দুটি স্টেন্ট স্থাপন করেছেন।’
তিনি আরও জানান, মনজুরুল ইসলাম এখন ৪৮ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৫১ সালের ১৮ জানুয়ারি সিলেটে জন্ম নেন। তারা বাবার নাম সৈয়দ আমিরুল ইসলাম ও মায়ের নাম রাবেয়া খাতুন।
তিনি ১৯৬৬ সালে সিলেট গভর্নমেন্ট পাইলট হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন। পরবর্তীতে সিলেটের এমসি কলেজে অধ্যয়ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হয়ে সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
তিনি ১৯৮১ সালে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনের অধিকাংশ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন।
অবসর গ্রহণের পর তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) যোগ দেন।
তিনি দেশের সর্বোচ্চ সাহিত্যিক সম্মানগুলোর মধ্যে বেশ কয়েকটি অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে—১৯৯৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০১৮ সালে একুশে পদক।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৫ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে