স্ট্রিম প্রতিবেদক

রাজনীতিবিদ ও আমলাদের পারস্পরিক সম্পর্কের চিরায়ত ভারসাম্যে বড় ধরনের বিচ্যুতি ঘটেছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি মনে করেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের যে নিরপেক্ষ ভূমিকা থাকার কথা, সেখানে বড় পরিবর্তন এসেছে। আগে রাজনীতিকেরা আমলাদের কাছে আসতেন, আর এখন চিত্র উল্টে গেছে—আমলারা রাজনীতিকদের কাছে গিয়ে নতি স্বীকার করছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান রাষ্ট্রকাঠামোর এই সংকট নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।
আমলাতন্ত্র ও রাজনীতির এই পরিবর্তিত সমীকরণের কঠোর সমালোচনা করে ড. মোমেন বলেন, ‘একটা সময় ছিল যখন রাজনীতিকেরা কাজের জন্য বা নীতিগত প্রয়োজনে আমলাদের দ্বারে আসতেন। কিন্তু এখন আমলারা রাজনীতিকদের কাছে গিয়ে বলছেন, “আমি আপনার”।’
প্রশাসনের পাশাপাশি আইনপ্রণেতাদের ভূমিকার অস্পষ্টতা নিয়েও কথা বলেন দুদক চেয়ারম্যান। তিনি সংসদ সদস্যদের (এমপি) কার্যপরিধি ও ক্ষমতার সীমারেখা স্পষ্ট করার ওপর গুরুত্বারোপ করেন।
ড. মোমেন বলেন, একজন সংসদ সদস্যের দায়িত্বের সুনির্দিষ্ট মাত্রা থাকা জরুরি। তাঁকে যদি স্থানীয় উন্নয়ন থেকে শুরু করে সবকিছুর এখতিয়ার দিয়ে দেওয়া হয়, তবে ক্ষমতার অপব্যবহার বা অনিয়ম তিনি করবেনই—এটা অনেকটা অবধারিত। তাই এমপিদের দায়িত্ব ও ক্ষমতার সুস্পষ্ট বিভাজনরেখা টানা প্রয়োজন বলে তিনি মত দেন।
অনুষ্ঠানে বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গেও সতর্কবার্তা উচ্চারণ করেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা অত্যন্ত জরুরি; কিন্তু তা যেন অনিয়ন্ত্রিত ক্ষমতা প্রয়োগের হাতিয়ারে পরিণত না হয়, সেদিকেও সজাগ দৃষ্টি রাখা দরকার।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৫ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে