তিন ম্যাচে তিন জয়। প্রতিটি ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে, লাল-সবুজের মেয়েরা প্রথমবারের মতো জায়গা নিশ্চিত করেছে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে।
স্ট্রিম ডেস্ক

তুর্কমেনিস্তানকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে তিন জয়। প্রতিটি ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে, লাল-সবুজের মেয়েরা প্রথমবারের মতো জায়গা নিশ্চিত করেছে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে।
এর আগে বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী স্বাগতিক মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে কার্যত ইতিহাস গড়ে ফেলেছিল দলটি। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল অনেকটাই আনুষ্ঠানিকতা, তবে তাতে রঙ ছড়াতে কোনো কার্পণ্য করেনি পিটার বাটলারের দল। প্রথমার্ধেই ৭ গোল করে ম্যাচের ভাগ্য নিজেদের করে নেয় বাংলার মেয়েরা।
এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে। এশিয়ান কাপের মূল পর্ব অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায়। ১২টি দলের অংশগ্রহণে হতে যাওয়া চূড়ান্ত পর্বে যারা শীর্ষ ছয়ে থাকবে, তারা সরাসরি খেলবে ২০২৭ নারী বিশ্বকাপে। আর যারা সেরা আটে থাকবে, তাদের জন্য থাকবে আন্তমহাদেশীয় প্লে-অফের সুযোগ।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে