কারাগারে যাবজ্জীবন সাজার মেয়াদ কমিয়ে বৃদ্ধ ও অসুস্থ কারাবন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী৷
স্ট্রিম প্রতিবেদক

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷
উপদেষ্টা বলেন, কারা বিভাগে অনেক সমস্যা আছে৷ সেখানে সংস্কার দরকার৷ এটা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা৷ কারাবন্দীদের নিয়ে আলোচনা হয়েছে৷ সেখানে অনেক বাজেট স্বল্পতা রয়েছে৷ বন্দীদের ভেতর বয়স্ক অনেক রয়েছে৷ তারা বিভিন্ন রোগে আক্রান্ত৷ তাদের বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন হয়৷ কারাগারে যে যাবজ্জীবন সাজা ৩০ বছর রয়েছে সেটা কমিয়ে কীভাবে বয়স্কদের ছাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে৷
তিনি বলেন, কত বছর যাবৎজীবন কারাদণ্ড হবে সে বিষয় এখনো নির্ধারণ হয়নি৷ মেয়েদের ক্ষেত্রে ২০ বছর এবং ছেলেদের ক্ষেত্রে আরেকটু বেশি করার বিষয়ে আলোচনা হয়েছে৷ এক্ষেত্রে আসামিদের বয়স দেখতে হবে৷ ধরুন কেউ ১৮ বছর বয়স অপকর্ম করেছে তাকে যদি ২০ বছর পরে ছেড়ে দেওয়া হয় তাহলে সে বের হয়ে আবার অপকর্ম জড়াতে পারে৷ এ বিষয়গুলো দেখা হবে৷
উপদেষ্টা আরও বলেন, লুট হওয়া অস্ত্র প্রতিদিন উদ্ধার হচ্ছে৷ পুরস্কার ঘোষণার মধ্যে দিয়ে প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে৷ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে৷ দুই বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে কারও কোন অভিযোগ ছিল না৷ জাতীয় নির্বাচনেও আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে৷

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৩ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৩৯ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে