গাজীপুর সদরের স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানির কারখানায় আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা।
স্ট্রিম সংবাদদাতা

গাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় অবস্থিত একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানি লিমিটেডের ওই কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে বলে জানা গেছ।
আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ওই কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দুপুর ২টার দিকে রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা রবিউল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ ফিনিশ কোম্পানির কেমিক্যাল কারখানায় আগুনের লেলিহান শিখা দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আশপাশ ধোয়ায় ভরে যায়। মহাসড়কের পাশের লোকজন ছুটাছুটি শুরু করে। স্থানীয়রা পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা জানিয়ে রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম বলেন, আগুন নেভানোর কাজ চলছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৪ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে