স্ট্রিম প্রতিবেদক

আগামীকাল বুধবার দুপুর ১২টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে রাজধানীর শাহবাগ মোড়ে 'ব্লকেড' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে হাইকোর্ট মোড়ে সাংবাদিকদের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব দেলওয়ার হোসেন আজিজী এ কর্মসূচি ঘোষণা করেন।
দেলওয়ার হোসেন আজিজী বলেন, আমরা দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না করা হয়, ১২টা ১ মিনিট থেকে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালিত হবে।
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার তিন দফা দাবিতে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি শুরু করেন তাঁরা। ওইদিন দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে এ কর্মসূচি অব্যাহত রাখেন শিক্ষকেরা। পাশাপাশি সোমবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতিও পালন করছেন তাঁরা।
এদিকে, আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করার কথা ছিল আন্দোলনরত শিক্ষকদের। তবে তাঁরা বিকেল ৪টা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেন। এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় বিকেলে সচিবালয় অভিমুখে যাত্রা করেন তাঁরা। তবে হাইকোর্ট মোড়ে তাঁদের আটকে দেয় পুলিশ।
পরে রাত সোয়া ৮টার দিকে হাইকোর্ট মোড় থেকে নতুন কর্মসূচি হিসেবে বুধবার শাহবাগ ব্লকেডের ঘোষণা দিয়ে মিছিল নিয়ে শহীদ মিনারে যান আন্দোলনরত শিক্ষকেরা।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৫ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৬ ঘণ্টা আগে