স্ট্রিম ডেস্ক

খুলনায় প্রতিপক্ষ গ্রুপের ছুরিকাঘাতে ইশান (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড় এলাকায় তাঁর ওপর হামলা হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
ইশান মুজগুন্নী পেটকা বাজার এলাকার মাছ ব্যবসায়ী সহিদুজ্জামান বাচ্চুর ছেলে। পুলিশ জানায়, ইশান ও তাঁর বাবা নগরীর পেটকা বাজারে মাছ বিক্রি করেন। ওই বাজার এলাকায় দুই কিশোর গ্রুপের মধ্যে বেশ কিছুদিন স্থানীয় বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুপক্ষের মধ্যে ফের কথা-কাটাকাটি হয়। এর জেরে প্রতিপক্ষ ইশানের ওপর হামলা ও ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা ইশানকে কাছেই একটি হাসপাতালে নেয়। সেখান থেকে অন্য একটি বেসরকারি হাসপাতাল নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তে বিশেষ দল গঠন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
খুলনায় কোনোভাবেই উন্নতি হচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির। নগরবাসী বলছেন, প্রতি রাতেই শহরের কোথাও না কোথাও গোলাগুলি, অস্ত্রের মহড়া, প্রতিপক্ষের ওপর হামলা বা সংঘর্ষে ঘটনা ঘটছে। সন্ধ্যা নামলেই নগরীতে ভর করে অজানা আতঙ্ক।
পুলিশের তথ্যেও মিলেছে এর সত্যতা। খুলনা মহানগর পুলিশের দেওয়া তথ্যানুসারে, ২০২৪ সালের ৫ আগস্টের পর গত ১৫ মাসে খুলনা নগরেই ৪৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে চলতি বছরের নভেম্বরে ছয়, অক্টোবরে চার, সেপ্টেম্বরে এক, আগস্টে পাঁচ, জুলাইয়ে দুই, জুনে তিন, মে মাসে পাঁচ, এপ্রিলে দুই, ফেব্রুয়ারিতে এক এবং জানুয়ারিতে দুটি খুনের ঘটনা ঘটে। এই সংখ্যা আগের এক বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এ সময়ে গুলি, ধারালো অস্ত্র ও মারধরে আহত হয়েছে আরও অন্তত অর্ধশতাধিক মানুষ।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৪ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে