লালমনিরহাটে ৩ জনকে পুশইন চেষ্টা বিএসএফের
স্ট্রিম সংবাদদাতালালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে তিন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার ভোরে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলসূতি বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়ার গেট দিয়ে তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবির টহলদল দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করায় তাদেরকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি। বর্তমানে ওই তিন নারী ভারতের আনুমানিক ১৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছেন।
এ ঘটনায় তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা ও টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি।
.png)






