রাজশাহীতে আ.লীগ পরিত্যাক্ত কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১১: ১৫
রাজশাহীতে আ.লীগ পরিত্যক্ত কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজশাহীতে আ.লীগ পরিত্যক্ত কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজশাহী নগরের সিটিহাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত জেলা কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী। তিনি বলেন, ‘রাতে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসের সামনের সড়কে দুর্বৃত্তরা পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।’

ওসি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতারাও ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা এ ব্যাপারে মামলা করতে চেয়েছেন।

মামলা দায়ের করা হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি মাছুমা মুস্তারী।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত