ডাকসু নির্বাচন ২০২৫
স্ট্রিম প্রতিবেদক

হাইকোর্টের দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের আদেশ বাতিল করেছেন চেম্বার জজ আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা যায়।
এর আগে, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের এই আদেশকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে দ্রুত চেম্বার জজ আদালতে আপিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে আপিলের রায় তাদের পক্ষে আসে।
এদিকে, হাইকোর্টের আদেশের পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভ দেখা গিয়েছিল। এই ব্যাপারে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আয়েশা আক্তার ইতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা কী তামাশা হচ্ছে আমাদের সাথে? অনেক দিন পর একটা নির্বাচনের তারিখ এলো, প্রস্তুতি নিচ্ছিলাম, আর এখন হাইকোর্ট স্থগিত করে দিল! আমাদের দাবি একটাই, দ্রুত নির্বাচন হোক, আমরা আমাদের প্রতিনিধি চাই।’
দুর্যোগে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইশরাত ঐশি বলেন, ‘এইটা কেমন অবিচার? বছরের পর বছর ধরে অপেক্ষা করছি ডাকসু নির্বাচনের জন্য, আর যখন নির্বাচনের তোড়জোড় শুরু হলো, তখন হঠাৎ করে স্থগিত করে দেওয়া হলো।’
হাইকোর্টের আদেশে সৃষ্ট অনিশ্চয়তা কেটে যাওয়ার শিক্ষার্থীরা অবশ্য স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ডাকসু নির্বাচনের প্রত্যাশা করে ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইয়াসিন শরীফ বলেন, ‘এসব আইনি জটিলতা আমরা আর চাই না। আমরা ডাকসু চাই। আমাদের অধিকার আমরা ডাকসুর মাধ্যমে নিশ্চিত করতে চাই।’

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৯ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
২ ঘণ্টা আগে