জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ডাকসুর ভোট নির্বিঘ্ন হচ্ছে: ডিসি রমনা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১: ০৩
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিসি মাসুদ আলম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডেপুটি কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

মঙ্গলবার বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

মাসুদ আলম সাংবাদিকদের বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোটগ্রহণ হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে।

তিনি আরও বলেন, আশা করছি ভোটের পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে হবে। অনেক ভোটার, তাই বাইরে ভিড় হচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত