পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ।
ইউএনবি

আজ রোববার (২৪ আগস্ট) ঢাকার হোটেল সোনারগাঁওয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
চুক্তিটি বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সম্পর্কিত। বৈঠকে দুই পক্ষ বাণিজ্য সম্পর্ক জোরদার ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, 'বর্তমানে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলারের নিচে।'
বাংলাদেশ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) কাঠামোর আওতায় পাকিস্তানের বাজারে প্রবেশাধিকারের অনুরোধ জানিয়েছে। এর আওতায় তৈরি পোশাক, জ্বালানি, ওষুধ, কৃষিপণ্য এবং তথ্যপ্রযুক্তি রপ্তানির সুযোগ চায় বাংলাদেশ।
সরকারের আমন্ত্রণে ইসহাক দার শনিবার দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসেন। তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে