স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের মধ্যে এখন পর্যন্ত ৩ লাখ ৯ হাজার ৯২৭ জন নিবন্ধন করেছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা এসব ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৮৬ হাজার ৬৬৪ ও নারী ২৩ হাজার ২৬৩ জন।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে পাওয়া সবশেষ তথ্য এটি।
প্রবাসী নিবন্ধনের সংখ্যায় দেশ হিসেবে শীর্ষে রয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ৮৫ হাজার ২১৭ বাংলাদেশি নিবন্ধন করেছেন। এরপরই কাতার থেকে ২৫ হাজার ৫৭০ জন এবং যুক্তরাষ্ট্র থেকে ২০ হাজার ৭৮৫ জন নিবন্ধন করেছেন।
এদিকে জেলাভিত্তিক হিসাবে ঢাকাকে সরিয়ে কুমিল্লা শীর্ষে উঠে এসেছে। কুমিল্লার আসনগুলোর জন্য ৩৪ হাজার ৪২১ জন নিবন্ধন করেছেন। ঢাকার বিভিন্ন আসনের বিপরীতে এই সংখ্যা ৩৪ হাজার ৮৮ জন। এ ছাড়া চট্টগ্রামের জন্য ২৭ হাজার ২৩২ জন নিবন্ধন করেছেন।
দেশের ইতিহাসে এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
এদিকে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট হবে বলে ঘোষণা দিয়েছেন।
ইসির এক কর্মকর্তা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় ইসি। এজন্য ৫০ লাখ প্রবাসী ভোটার নিবন্ধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৫ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৪১ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে