ফরিদপুরে যুবকের মৃত্যু নিয়ে রহস্য
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে বৃহস্পতিবার বিয়ের পর স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন জামাল ফকির। ওইদিনই স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী উপজেলা সালথার পিসনাইল গ্রামে নিজ বাড়িতে ছিলেন তিনি। রাতে স্ত্রীর সঙ্গে বাসর ঘরে প্রবেশ করেন তিনি। সকালে বসতবাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আখ চাষের মাঠে বাঁশের আড়ে ঝুলন্ত মরদেহ পাওয়া যায় তাঁর।
স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুরের সালথায় বাসর রাতে জামাল ফকির (২৮) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামের আখ চাষের ফাঁকা মাঠে বাঁশের আড়ে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। জায়গাটি তাঁর বসতবাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে।
এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে রোকেয়া বেগম নামে একজনকে বিয়ে করেন জামাল ফকির। তিনি পিসনাইল গ্রামের রজব ফকিরের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সেজো (তৃতীয়)। এসব তথ্য নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নগরকান্দা উপজেলার ঘোনাপাড়া গ্রামে বিয়ে করেন জামাল ফকির। ওই রাতে নববধূকে নিয়ে পিসনাইল গ্রামে নিজ বাড়িতে ফিরে আসেন তিনি। বাড়িতে তাঁদের জন্য বাসর ঘর সাজানোই ছিল। ঘুমাতে যাচ্ছেন বলে রাত সাড়ে ১১টার দিকে দরজা বন্ধ করেন তারা। পরের দিন সকালে বাড়ির লোকজন ও পাড়া-প্রতিবেশীর চেঁচামেচিতে জামালের স্ত্রীর ঘুম ভাঙে।
নববধূ রোকেয়া বেগম বলেন, ‘তিনি (জামাল) কখন বাসর ঘর থেকে বাইরে গেছে, কিছু বুঝতে পারিনি। সকালে লোকজনের চিৎকার শুনে দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে বন্ধ। পরে কেউ একজন দরজা খুলে দিলে দেখি, বাড়ির থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠে বাঁশের আড়ার সাথে আমার স্বামীর মরদেহ ঝুলছে।’ পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জামালের বড় ভাই জালাল ফকির বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যুটি রহস্যজনক। সে নতুন বিয়ে করেছে। গত রাতে ছিল তাদের বাসর রাত। তার কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। কেন এমন ঘটনা ঘটল, বুঝতে পারছি না।’
লাশোদ্ধারের তথ্য নিশ্চিত করে সালথা থানার ওসি মো. আতাউর রহমান জানান, জামাল বৃহস্পতিবার বিয়ে করেছিলেন। রাতে বাসর ঘরে নতুন বউয়ের সঙ্গেই ছিলেন। সকালে একটি ফাঁকা মাঠের (আখ খেত) বাঁশের আড়া থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা পরবর্তী সময়ে জানানো যাবে। তাঁর মৃত্যুর ঘটনায় পরিবার থেকে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৭ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে