স্ট্রিম সংবাদদাতা

জামালপুরে পুরোনো প্রশ্নপত্রে ১০০ নিয়মিত শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে কলেজটির অধ্যক্ষকে শোকজ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাতে স্ট্রিমকে এই তথ্য জানিয়েছেন ৩ সদস্যের তদন্ত কমিটির প্রধান ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ঘটনার পরপরই আমরা কলেজে গিয়ে বিষয়টি তদন্ত করি। তদন্তে কলেজ কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি পাওয়া গেছে। কলেজটির এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে অধ্যক্ষ শওকত আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সিরাজুল ইসলাম বলেন, আমরা খুব কম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেব। আর এই ঘটনায় পরীক্ষার্থীরা কোনো সমস্যার মুখোমুখি হবে না। বোর্ড সব সময় পরীক্ষার্থীদের পক্ষে আছে। কলেজ কর্তৃপক্ষ রিজার্ভ প্রশ্ন থেকে এই প্রশ্নপত্রগুলো বিতরণ করেছে। এই ঘটনায় সম্পূর্ণ দোষী কলেজ কর্তৃপক্ষ।
শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নাম্বার কক্ষে বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থী। তারা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।
কেন্দ্রটিতে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন। এছাড়া সব মিলিয়ে ৯ শতাধিক পরীক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষায় দেন।

.png)

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, জুলাইয়ের শেষদিকে সংক্রমণ দ্রুত বাড়তে পারে। এখনই পদক্ষেপ না নিলে, তা আগস্টের শুরুতে বড় ধরনের প্রাদুর্ভাব হিসেবে দেখা দেবে।
৩ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হত্যা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১-এর লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এই তথ্য জানান।
৩ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
৪ ঘণ্টা আগে
বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের দেলভাষানি খাল দখলমুক্ত করতে গিয়ে দখলদারদের বাধার মুখে উচ্ছেদ অভিযান স্থগিত করেছে প্রশাসন। খাল কেটে দিলে মাছ চাষিদের ক্ষতি হবে- দখলদারদের এমন আবেদনের প্রেক্ষিতে তাদের মাছ তুলে নেওয়ার জন্য ১৫ দিনের সময় দিয়েছে প্রশাসন।
৪ ঘণ্টা আগে