স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত রাখার হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এই স্থগিতাদেশ আগামীকাল বুধবার পর্যন্ত কার্যকর থাকবে। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে, যা হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য করা হয়েছিল, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই স্থগিতাদেশ দেন।
আজ আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। শুনানির পর তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘ডাকসু নির্বাচনে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ বহাল। আগামীকাল ফুল কোর্টে শুনানি।’
এর আগে গত সোমবার হাইকোর্ট ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার আদেশ দেন। একই দিন চেম্বার আদালত ওই আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেন।
গত ২৮ আগস্ট ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ প্যানেলের বামজোট মনোনীত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থি ছাত্রসংগঠনগুলো পৃথক প্যানেল ঘোষণা করেছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে এবার প্রায় ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে।
ডাকসু নির্বাচনে এবার ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যাদের মধ্যে ৬২ জন নারী প্রার্থী। সদস্যপদে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী ছিলেন ২১৭ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে মোট এক হাজার ৩৫ জন প্রার্থী ১৩টি পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

হবিগঞ্জ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় পুনরায় উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শহরের টাউন হল এলাকায় অবস্থিত জেলা কার্যালয়ে আজ বুধবার সকালে খোলা হয়। এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট বিক্ষোভের সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা।
১৬ মিনিট আগে
নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; নকল আর প্রশ্নফাঁস আর ফিরে আসবে না বলে আমার বিশ্বাস।’
২৬ মিনিট আগে
দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে রোজা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।
৩৫ মিনিট আগে
নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা নিয়ে যখন আলোচনায় সরগরম দেশ, সেই সময়ে অনেকটা চুপিসারেই বাংলাদেশে পা রেখেছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা; সাথে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে বেলাল এরদোয়ান।
১ ঘণ্টা আগে