জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

নোয়াখালীতে বিআরটিসি ডিপোতে মধ্যরাতে আগুন, পুড়ল দুটি দ্বিতল বাস

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নোয়াখালী

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৬: ৩০
নোয়াখালীতে বিআরটিসি ডিপোতে পুড়ে যাওয়া দ্বিতল বাস। সংগৃহীত ছবি

নোয়াখালীর সদরের একটি বিআরটিসি ডিপোতে থাকা বাসে মধ্যরাতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যাতায়াত করা দুটি দ্বিতল বাস পুড়ে গেছে।

গতকাল বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার সোনাপুর বিআরটিসির ডিপোতে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম। স্থানীয়রা বিষয়টি ‘দুর্বৃত্তের দেওয়া আগুন’ মনে করলেও, তদন্ত করে ‘ঘটনার কারণ’ জানা যাবে বলে জানিয়েছে বিআরটিসি ও সুধারাম থানা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর বিআরটিসি ডিপোতে প্রতিদিনের মতো ২১ বাস ছিল। রাত প্রায় আড়াইটার দিকে দুটি বাসে আগুন দেখা দেয়। তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসী ও মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ‘গুলবাহার’ ও ‘মালতী’ নামের নোবিপ্রবিতে চলাচলকারী দুটি বাসের ওপরের অংশ আগুনে পুড়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যটি।

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, ‘খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে জানা যাবে।’

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা দেখা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।’

Ad 300x250

সম্পর্কিত