যানবাহনের গতি নিয়ে জরিপ
স্ট্রিম প্রতিবেদক

ঢাকা শহরে ৫১ শতাংশ মোটরসাইকেল নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে চলে। আর ঢাকা উত্তরের লোকাল ও কালেকটর রোডে ২৪ শতাংশ যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করছে। ঢাকার সড়ক ব্যবহারে আচরণগত ঝুঁকি পর্যবেক্ষণে পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সম্মেলন কক্ষে এই জরিপের ফল তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন। বৈশ্বিক সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেইফটি (বিআইজিআরএস) কর্মসূচির আওতায় জনস হপকিন্স ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্চ ইউনিট (জেএইচ-আইআইআরইউ), সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) যৌথ উদ্যোগে ‘স্ট্যাটাস সামারি রিপোর্ট ২০২৪’ শিরোনামে এ জরিপ পরিচালনা করা হয়।
এসময় তথ্য সংগ্রহের স্থান নির্বাচন, তথ্য সংগ্রহের পদ্ধতিসহ পুরো জরিপ প্রক্রিয়ার বিবরণ দেন সিআইপিআরবির পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরী। জেএইচ-আইআইআরইউর পক্ষে ডা. শিরিন ওয়াধানিয়া জরিপের প্রতিবেদনের ফল উপস্থাপন করেন।
তিনি বলেন, ‘বৈশ্বিক সুপারিশকৃত ঘণ্টায় ৩০ কিমি গতি বিবেচনায় তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা উত্তরের লোকাল ও কালেকটর রোডে ২৪ শতাংশ যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করছে। এ ছাড়া, বিআরটিএর ২০২৪ সালে জারিকৃত মোটরযানের গতিসীমা–সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী বিশ্লেষণে দেখা গেছে, সব ধরনের যানবাহন ও রাস্তা বিবেচনায় ২৩ শতাংশ যানবাহন নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে চলে।’
‘যানবাহনের ধরন অনুযায়ী হিসেবে দেখা গেছে, ৫১ শতাংশ মোটরসাইকেল নির্ধারিত গতিসীমার চাইতে বেশি গতিতে চলে। লোকাল এবং কালেকটরেট রাস্তায় নির্ধারিত গতিসীমার তুলনায় ২৯ শতাংশ যানবাহন বেশি গতিতে চলে। এ ছাড়া কর্মদিবসের তুলনায় ছুটির দিনে গতিসীমা অতিক্রম করার হার কিছুটা বেশি (কর্মদিবসে ২২ শতাংশ, ছুটির দিনে ২৬ শতাংশ),’–বলেন তিনি।
সেলিম মাহমুদ বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ২০২৪ সালের মে মাসে মোটরযানের গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা প্রকাশ করে। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে হাইওয়ে ও এক্সপ্রেসওয়ের জন্য যানবাহনের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয় ঘণ্টায় ৮০ কিমি এবং শহরের সড়কে সর্বোচ্চ ৪০ কিমি নির্ধারণ করা হয়। এতে সড়ক ও যানবাহনের ধরন অনুযায়ী যানবাহনের গতিসীমা নির্ধারণ করা হয়, স্থানীয় কর্তৃপক্ষকে যৌক্তিক গতিসীমা নির্ধারণের কর্তৃত্ব দেওয়া হয় এবং হাইওয়ে ও এক্সপ্রেসওয়েতে যানবাহনের ধরন অনুযায়ী স্পিড লিমিট সাইন স্থাপনের নির্দেশনা দেওয়া হয়।’

অনুষ্ঠানের অতিথি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মুনিরুজ্জামান বলেন, ‘সড়ক নিরাপত্তাবিষয়ক অনেক ব্যবস্থা রয়েছে। কিন্তু সেগুলো যথাযথ ব্যবহার করতে পারছি না। সব সড়ক ব্যবহারকারীকে সচেতন করা ও সড়ক ব্যবহারে আইন অনুসরণ করা প্রয়োজন।’
ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন বলেন, ‘প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে ঢাকা মেট্রোপলিটন এলাকার সড়কে ২৮৩ জনের মৃত্যু হয়েছে। আমরা এমন অকালমৃত্যু একটিও চাই না। সবার চেষ্টায় আমরা সড়ক নিরাপত্তায় অনেক দূর এগিয়ে যেতে পারব।’
আলোচনায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মামুনুর রহমান গতি নিয়ন্ত্রণে সমন্বয় জোরদার করা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের এডিসি (ট্রাফিক) জিয়াউর রহমান গতিসীমা ও আইন লঙ্ঘন চিহ্নিত করার জন্য সড়কে ক্যামেরার ব্যবহার এবং স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. কুলসুম আরা বছরভিত্তিক তথ্য পৃথকভাবে উপস্থাপনের পরামর্শ তুলে ধরেন।
এতে ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ সমন্বয়কারী ড. শরিফুল আলম, ভাইটাল স্ট্র্যাটেজিসের টেকনিক্যাল অ্যাডভাইজর আমিনুল ইসলাম সুজনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিশ্বজুড়ে মানুষের মৃত্যু ও দীর্ঘমেয়াদি পঙ্গুত্বের অন্যতম কারণ হচ্ছে সড়ক দুর্ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অন রোড সেফটি ২০২৩ অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে ২০২১ সালে ৩১ হাজার ৫৭৮ জনের প্রাণহানি ঘটেছে। এ সংখ্যা বা হার দিন দিন বেড়েই চলেছে। সড়ক দুর্ঘটনায় ২০১৬ সালে প্রতি ১০ হাজার জনে মারা যেতেন ১৫ দশমিক ৩ জন, ২০২১ সালে এই সংখ্যা বেড়ে হয়েছে ১৯ জন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে