স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর আদাবর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি তাজা গুলি, আতশবাজি, পটকা, বারুদ ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামসহ হিমন রহমান শিকদার (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সন্ধ্যায় ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আদাবর থানা পুলিশের বরাত দিয়ে তিনি জানান, ‘বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক দুইটার দিকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনের (আইএডি) গোপন তথ্যের ভিত্তিতে আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হিমন রহমান শিকদারকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মেহেদির আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং এলাকার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, আতশবাজি, পটকা, বারুদ ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।’
উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তার হিমন রহমান শিকদার ও তাঁর সহযোগী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৮ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৯ ঘণ্টা আগে