দুর্ঘটনার পর করিমপুর হাইওয়ে থানার পাশে থাকা বাসটি মালিকপক্ষই লোক রেখে দেখাশুনা করত। শনিবার দুপুর থেকে তারাও সেখানে ছিলেন না। রাতে অগ্নিকাণ্ড ঘটে।
স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুর শহরতলীর করিমপুর হাইওয়ে থানার পাশে থাকা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গত ঈদুল আজহার আগে একটি সড়ক দুর্ঘটনার পর বাসটি জব্দ করে সেখানে রাখা হয়েছিল।
শনিবার (১৯ জুলাই) রাত ১২টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি হাইওয়ে থানা-পুলিশ। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। তিনি বলেন, ‘আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্তের পরে আগুন লাগার প্রকৃত কারণ বলা যাবে।’
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, গত ঈদুল আজহার আগে আরএসএফ পরিবহনের বাসটি মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এরপর বাসটি জব্দ করে থানার পশ্চিমে দেড়শ গজের মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে রাখা ছিল। শনিবার রাতে সেখানে দাঁড়িয়ে থাকা বাসটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।
ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘বাসটি মালিকপক্ষই লোক রেখে দেখাশুনা করত। শনিবার দুপুর থেকে তারাও সেখানে ছিলেন না। রাত ১২টার দিকে জানতে পারি, বাসটিতে আগুন লেগেছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।’

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৫ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৪১ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে