স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় মো. নাফিজ (৩০) নামের এক যুবককে গুলি করে তার মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ নাফিজের বাসা বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায়।
নাফিজের বাবা আবু বকর সিদ্দিক বলেন, ‘আমার ছেলে যাত্রাবাড়ী তার এক বন্ধুর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় আসার পথে খিলগাঁও বনশ্রী নন্দীপাড়া এলাকায় তিন যুবক মোটরসাইকেল গতিরোধ করে। পরে তার কাছে থাকা টাকা, দুটি মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাঁধা দেয়। পরে তাঁর বাম পায়ে গুলি করে সবকিছু নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।’
খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বনশ্রী ফরাজী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ‘সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন জানান, খিলগাঁও বনশ্রী নন্দী পাড়া তিতাস রোড এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে এসেছেন। আমরা জানতে পেরেছি, তার কাছে থেকে দুটি মোবাইল মোটরসাইকেল ও টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। জরুরি বিভাগের তাঁর চিকিৎসা চলছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।’

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৪ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে