জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২: ০১
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন-পিবিসি) সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যের ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০তম অধিবেশনের এই প্রথম সভায় মরক্কোকে সভাপতি এবং জার্মানি, ব্রাজিল, ক্রোয়েশিয়া ও বাংলাদেশকে সহসভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তসরকার উপদেষ্টা সংস্থা। এটি সংঘাতপূর্ণ দেশগুলোতে শান্তি স্থাপনের প্রচেষ্টায় কাজ করে থাকে। কমিশনটি ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘে সর্বোচ্চ সেনা ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে এই সদস্য নির্বাচন করা হয়। বাংলাদেশ ২০০৫ সালে এই কমিশন প্রতিষ্ঠার সময় থেকেই এর সদস্য। এর আগে ২০১২ ও ২০২২ সালে বাংলাদেশ এই কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে।

গতকাল (বৃহস্পতিবার) ২০তম অধিবেশনের প্রথম সভায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সহসভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে।

অনুষ্ঠানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে শেফ দ্য ক্যাবিনেট উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত