নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে আগুন, ছেলেসহ দগ্ধ মা-বাবা
স্ট্রিম সংবাদদাতানারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাসের লিকেজ থেকে আগুনে শিশুসন্তানসহ মা ও বাবা গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকায় সেলিম মিয়ার টিনশেড বাসায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন– মাইদুল ইসলাম (২৪), তাঁর স্ত্রী বিউটি খাতুন (২৪) ও মারুফ হোসেন (৮)। তারা এক বছর ধরে ভাড়া বাসায় বসবাস করছেন। তিনজনকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। মাইদুলের শরীরের ৮৫, বিউটির ৮০ ও মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা আইসিইউতে চিকিৎসাধীন।
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিকেজ থেকে জমে থাকা গ্যাসের মাধ্যমে আগুন লেগেছে। আরও তথ্য সংগ্রহ এবং আগুনের প্রকৃত কারণ উদঘাটনে অনুসন্ধান চলছে।
.png)






