অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীর হাতিয়ায় কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলে। অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে উপজেলার প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই এলাকার জনজীবন। তবে জোয়ারের পানি নামতে শুরু করেছে নিঝুম দ্বীপসহ নিম্নাঞ্চল থেকে। বৃষ্টিতে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা।
এদিকে দুদিন বন্ধ থাকার পর হাতিয়ায় সঙ্গে জেলার নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে হাতিয়ার সঙ্গে নৌ-যোগাযোগ শুরু হয়। উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী নিয়ে সি-ট্রাক নলচিরা ঘাটে পৌঁছে। পরে দুপুরের দিকে নলচিরা ঘাট থেকে যাত্রীবাহী একটি ট্রলার চেয়ারম্যান ঘাটে পৌঁছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জোয়ারে হাতিয়ার সুখচর ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনটি ওয়ার্ডের অধিকাংশ এলাকা ডুবে যায়। এসব এলাকায় জোয়ারের পানিতে নিমজ্জিত হয়েছে বসতঘর, রান্নাঘর, আঙিনা, রাস্তাঘাট ও মাছের ঘের। এ ছাড়া নলচিরা, চরইস্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করেছ। প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপের বিস্তীর্ণ জনপদ। উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দমারচর, ঢালচর, চরগাসিয়া, নলের চর, বয়ার চর, চর আতাউর ও মৌলভীর চরসহ চরাঞ্চলগুলোতে ঢুকে পড়েছে জোয়ারের পানি।
হাতিয়ার উপকূলীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের খেত, মাছের ঘের ও কাঁচা বাড়ি-ঘরের। কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সব চেয়ে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। জোয়ারের পানিতে পানিবন্দি রয়েছেন বেড়িবাঁধের বাইরের বেশ কিছু পরিবার।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে প্রবল জোয়ারে তুপানিয়া, আল-আমিন গ্রাম ও নলচিরা এলাকায় প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ‘জোয়ারের পানিতে এখানকার বেশ কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্থ কিছু বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকায় হাতিয়ার সঙ্গে নৌ-যোগাযোগ শুরু হয়েছে।’
এদিকে শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে জেলা শহর মাইজদীসহ সদর, বেগমগঞ্জ, সেনবাগ ও কবিরহাট উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরমে পৌঁছেছে জনদুর্ভোগ। নোয়াখালী পৌর এলাকার ড্রেন ও খালে আবর্জনা জমে পানি নামতে না পারায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে এই প্রতিবেদন লেখার সময় ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল।

অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না। দেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং প্রত্যেকের যাতে সুযোগ থাকে অংশ নেওয়ার নিশ্চিত করতে হবে।
২৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
১ ঘণ্টা আগে
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একযোগে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
১ ঘণ্টা আগে
নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
১ ঘণ্টা আগে