স্ট্রিম ডেস্ক

ঈদের মৌসুমে রাজধানীর বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনালে যাত্রীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। তবে এবারের চিত্র একেবারেই ব্যতিক্রম। গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে এখনো যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে না। এদিকে যাত্রী কম হলেও পরিবহন মালিকদের ভাড়া বাণিজ্য তুঙ্গে। এসি বাসগুলোতে আদায় করা হচ্ছে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি।
মহাখালী বাস টার্মিনালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশির ভাগ এসি বাস কোম্পানির কাউন্টারে যাত্রী কম। তবুও ভাড়া বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। সিলেটগামী এসি বাসের টিকিটের দাম রাখা হচ্ছে ১২০০ টাকা, যেখানে নিয়মিত ভাড়া ৯০০ টাকা। রংপুরগামী এসি বাসের ভাড়া নেওয়া হচ্ছে বাসভেদে ১৪০০ থেকে ১৬০০ টাকা, যেখানে আগে ছিল ১০০০ থেকে ১২০০ টাকা। একই অবস্থা রাজশাহীগামী এসি বাসের ভাড়াও।
তবে বাসের টিকিট বিক্রির ওয়েবসাইটগুলোতে দেখা যায়, বিভিন্ন বাস কোম্পানি এবং বাসভেদে ২০০০ হাজার থেকে ২৫০০ টাকা পর্যন্ত এসি বাসের ভাড়া নেওয়া হচ্ছে। তবে আগে এসব বাসের ভাড়া নেওয়া হতো ১৬০০ থেকে ১৮০০ টাকা।
ভুক্তভোগী যাত্রী মাহমুদুল হাসান আজকের পত্রিকা বলেন, ‘এখন ভিড় নেই, তবুও ৩০০ টাকা বেশি ভাড়া নিচ্ছে। প্রশ্ন করলেই বলে গাড়ি চলে না, তেলের দাম বেশি, ঈদের বাজার, ফিরতি যাত্রী নেই, লোকসান হচ্ছে—এসব অজুহাত দেয়। আমাদেরও যেহেতু প্রয়োজন, তাই যেতে হবে কিছুই করার নেই।’

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
২ ঘণ্টা আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
২ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
২ ঘণ্টা আগে