
ঈদের দিনসহ আগামী ৪ দিন সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২০ মার্চ) আহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
তবে টানা বৃষ্টি হবে না বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান।
স্ট্রিমকে তিনি বলেন, ‘আজ তো বৃষ্টি হচ্ছেই। আগামীকালও বৃষ্টি হবে। তবে বর্ষার মতো টানা বৃষ্টি হবে না। আগামী পরশু (রোববার) থেকে বৃষ্টির পরিমাণও কমে আসবে।’
পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল থেকে পরবর্তী ৫ দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
.png)






