স্ট্রিম ডেস্ক

আইসিটি খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নের জন্য সময় আরও তিন মাস বাড়িয়েছে টাস্কফোর্স কমিটি। আজ সোমবার (২৫ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের ২১ এপ্রিল প্রধান উপদেষ্টার আদেশক্রমে গঠিত হয় শ্বেতপত্র প্রণয়ন টাস্কফোর্স। গঠনের পর প্রথম পর্বেই, আইসিটি খাতে গত ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত অনিয়ম, দুর্নীতির তদন্ত ও বিশ্লেষণ সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে তথ্য আহ্বান করে টাস্কফোর্স। ইতোমধ্যে তাদের কর্মসূচির দ্বিতীয় ও চূড়ান্ত পর্বে প্রবেশ করেছে। এ সময়সীমা বাড়ানোর ফলে এখন সেপ্টেম্বর পর্যন্ত নাগরিক ও অংশীজনদের কাছ থেকে তথ্য, মতামত ও প্রস্তাবনা সংগ্রহ করবে টাস্কফোর্স। যাতে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় অনিয়মের সঠিক চিত্র শ্বেতপত্রে প্রতিফলিত হয়। উন্নয়ন অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম. নিয়াজ আসাদুল্লাহর নেতৃত্বাধীন এই টাস্কফোর্সে মেয়াদ বাড়ানোর পাশাপাশি নতুন তিনজন বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন সদস্যরা হলেন- প্রযুক্তিবিদ পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক রেজওয়ান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান ও বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রিফাত শাহরিয়ার। বিজ্ঞপ্তিতে, শ্বেতপত্র প্রণয়নের চূড়ান্ত ধাপে নাগরিক ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দেশবাসীর কাছে তথ্য, মতামত ও প্রস্তাবনা আহ্বান করা হয়েছে। বিশেষ করে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সংঘটিত অনিয়ম যেমন—টেন্ডার কারসাজি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্পের স্থান নির্ধারণসহ যেকোনো তথ্য জমা দিতে বলা হয়েছে।
যেসব মাধ্যমে তথ্য পাঠানো যাবে
ইমেইল: [email protected]
জরিপ ফর্ম: https://forms.gle/U81miZaZrQKWTwit8
ফেসবুক: www.facebook.com/ictwhitepaperbd2025
লিংকডইন: www.linkedin.com/company/ictwhitepaperbd2025
সরাসরি তথ্য জমা দেওয়া যাবে টাস্কফোর্স প্রধান, কক্ষ ৭০৭, সপ্তম তলা, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা-১২০৭। এছাড়া, আইসিটি টাওয়ারের নিচতলায় স্থাপিত পরামর্শ বাক্সেও তথ্য জমা দেওয়া যাবে।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে