স্ট্রিম প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ নির্বাচন কমিশন (ইসি) খুব ভালোভাবে সম্পন্ন করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘মোটামুটি’ পর্যায়ে আছে এবং তা আরও কঠোর হবে বলেও জানান তিনি।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের জন্য দেশে সুষ্ঠু পরিবেশ আছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘মনে হয় প্রস্তুতিমূলক কাজ নির্বাচন কমিশন খুব ভালোভাবে করেছে। আপনারা দেখবেন, তারা সময়মতো ভোটার তালিকা সংশোধন করেছে। এখন তারা শিডিউল ঘোষণা করেছে। এখন দরকার ইমপ্লিমেন্ট করা।’
ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, ‘যেসব জায়গায় তারা (নির্বাচন) করবে, সেখানে সিচুয়েশন (পরিস্থিতি) বুঝে সেনসিটিভ (স্পর্শকাতর) জায়গাগুলোতে জোর দেওয়া হবে। যেগুলো লেস সেনসিটিভ, সেগুলো তারা অলরেডি জানে। কোন কোন জায়গায় মোর সেনসিটিভ, সেগুলোতে প্রিপারেশন (প্রস্তুতি) নিচ্ছে।’
উপদেষ্টা আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো বলছে আমরা নির্বাচন করব। কেউ তো সিডিউলের ব্যাপারে কিছু বলেনি। সবাই এক বাক্যে বলেছে যে সিডিউল ঠিক আছে। এটাই তো একটা প্রমাণ।’
নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের কারণে খরচ বাড়া এবং ইসির চাহিদাপত্র প্রসঙ্গে জানতে চাইলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত আমার কাছে কোনো চাহিদাপত্র আসেনি। যখন আসবে, আমি বুঝতে পারব। রিকুইজিশন (চাহিদা) দিলে আমরা তাড়াতাড়ি প্রসেস করব।’
অর্থায়নের বিষয়ে তিনি বলেন, ‘এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা নির্বাচন কমিশনকে বেঁধে-ধরে বলব না—এত পাঠান। কারণ তাদের যা যা লাগবে, তাদের পুরো লজিস্টিক, তারপর অন্য আছে—তাদের সাপোর্টিং অনেক লোকজন কাজ করবে নির্বাচনের দিন। এছাড়া গণভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ—ওটা তারা দেবে। ওটার ব্যাপারে আমাদের কোনো রিজারভেশন (আপত্তি) নাই। যখন দেবে, তখন আমরা যাচাই করব।’
গণভোটের জন্য খরচ ২০ শতাংশ বাড়তে পারে—এমন আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো প্রপোজাল (প্রস্তাব) আসেনি।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ল অ্যান্ড অর্ডার (আইনশৃঙ্খলা) তো মোটামুটি আছে। এটা আরও স্ট্রেট (কঠোর) হবে।’

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে