স্ট্রিম সংবাদদাতা

বিএনপিকে নিয়ে চলমান সব ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। পদত্যাগের এক মাস পর আজ বুধবার (১ জুলাই) নিজ এলাকা রাঙামাটিতে ফিরে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
বিকেলে জেলা শহরের কাঁঠালতলীতে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে তিনি বক্তব্য রাখেন। এর আগে সাবেক এই মন্ত্রীকে বরণ করতে নেতা-কর্মীরা রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের ঘাগড়া বাজারে ভিড় করেন। সেখান থেকে মোটর শোভাযাত্রা করে তাঁকে জেলা বিএনপির কার্যালয়ে নিয়ে আসা হয়।
দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দীপেন দেওয়ান বলেন, ‘বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, তবে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। পার্বত্য চট্টগ্রামকে সাম্প্রদায়িক সম্প্রীতির অঞ্চল হিসেবে গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি বাংলাদেশের মানুষের এবং আমার শেষ ঠিকানা।’
সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও সাইফুল ইসলাম পনিরসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তবে জেলা বিএনপির শীর্ষ দুই নেতা — সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুপস্থিতি নেতা-কর্মীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দীপেন দেওয়ান। দায়িত্ব পালনের তিন মাসের মাথায় গত ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। এরপর থেকে তিনি ঢাকায় অবস্থান করছিলেন এবং সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নিয়েছিলেন।

.png)

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা ও ভারী অস্ত্রের গোলাগুলিতে টেকনাফ সীমান্ত এলাকা আবারও প্রকম্পিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকট সব বিস্ফোরণের শব্দ ভেসে আসায় সীমান্তবর্তী হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভুয়া প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে এক শিক্ষার্থী ও তাঁর সহযোগী আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের অর্থদণ্ড দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সাবেক সমন্বয়ক আবু তৌহিদ মো. সিয়ামকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগে
বরিশালে শিশু ধর্ষণের মামলায় আলমগীর সিকদার (৫২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়ে ধর্ষণে জন্ম নেওয়া শিশু ও তার মায়ের ভরণপোষণের দায়িত্ব জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে