স্ট্রিম ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, পর্যটন বিশ্বজুড়ে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নেও এই শিল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।
জাতিসংঘের পর্যটন সংস্থার এ বছরের প্রতিপাদ্য ‘ট্যুরিজম অ্যান্ড সাসটেইনেবল ট্রান্সফরমেশন’, যার বাংলা ভাবার্থ ‘টেকসই উন্নয়নে পর্যটন’। এই প্রতিপাদ্যকে যথার্থ ও তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, পর্যটনশিল্পের বিকাশের ফলে দেশের পর্যটন অঞ্চলগুলোর সার্বিক উন্নয়ন যেমন ত্বরান্বিত হচ্ছে, তেমনি স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতাও বাড়ছে। বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, স্থাপত্য নিদর্শন, বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা এবং অকৃত্রিম আতিথেয়তা দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে পারে।
অন্তর্বর্তী সরকার পর্যটনের এই অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, পর্যটন সম্ভাবনাময় অঞ্চলগুলোর পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় সংস্কৃতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, সম্পদের সঠিক ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
পর্যটনশিল্পের যথাযথ বিকাশে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে আমি আশা করি, পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বেকারত্ব ও দারিদ্র্য বিমোচনের পাশাপাশি পরিবেশগত অবক্ষয় রোধে সকলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল অবদান রাখবেন।’
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৮ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
২ ঘণ্টা আগে