আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ তিনজনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
সাইফুল ইসলাম অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে থাকায় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
সকালে সাইফুল ইসলামকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
ট্রাইব্যুনালে মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরে প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানান, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার ঘটনায় সাবেক সিএমপি কমিশনার সাইফুলের সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
প্রসিকিউশন আরও জানায়, তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর ২৫টিরও বেশি মিথ্যা মামলা দায়ের করে গ্রেপ্তার ও নির্যাতনের প্রাথমিক অভিযোগও তদন্তে পাওয়া গেছে।
এর আগে গত ১৫ অক্টোবর ট্রাইব্যুনাল সাইফুল ইসলামকে আজ (৩০ অক্টোবর) হাজির করার জন্য হাজিরা পরোয়ানা বা প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছিলেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই গণ-আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় ছাত্র-জনতার ওপর পুলিশের চালানো গুলিতে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক নিহত হন।
এই নৃশংস ঘটনায় একই বছরের ১৮ আগস্ট নিহত ওয়াসিম আকরামের মা জোছনা বেগম বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামের চান্দগাঁও থানার অন্য একটি মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে আছেন। আজ তাকে চট্টগ্রামের এই তিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৪ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে