স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে তিনটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেস সচিব ।
নির্বাচনের সময়সূচি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বলছি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। কোনো শক্তিই এটিকে প্রতিহত করতে পারবে না।’
শফিকুল আলম আরও বলেন, ‘ভোট গ্রহণ ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই সম্পন্ন হবে। এ বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার সুযোগ নেই।’
তিন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং আগামীকাল
আগামীকাল তিন রাজনৈতিক দলের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি ও নির্বাচনসংক্রান্ত বিষয়ে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা।
আগামীকাল রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে তিনটায় বিএনপি, বিকেল চারটায় জামায়াতে ইসলামী ও সন্ধ্যায় ছয়টায় এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে বলে জানিয়েছেন শফিকুল আলম।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৯ ঘণ্টা আগে